দুর্নীতিবাজ নেতৃত্বকে পৃষ্ঠপোষকতা বন্ধ চাই : মকসুদ হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, দেশে বড় দুর্দিন। শীর্ষ দুর্নীতিবাজদের কারণে মূল্যস্ফীতি, নিত্যপণ্যের বাজারে আগুনের লেলিহান শিখা, জীবন রক্ষাকারী ঔষধের দাম দ্বিগুণের চেয়ে বেশি, পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও শিক্ষা উপকরণের দাম প্রতি দিন বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ চিড়েচাপটা। গণমাধ্যমে প্রকাশ দেশের শেয়ার বাজারের মিউচুয়্যাল ফান্ড থেকে ১৫৮ কোটি টাকা আত্মসাতের নায়ক সৈয়দ আমীর হামজা দেশ ছেড়ে পলায়ন করেছে।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া (গোলাপ) যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে ৪০ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দুর্বল হওয়ার কারণে দেশের সর্বক্ষেত্রে নৈরাজ্য-বিশৃঙ্খলা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় গুলো টর্সারসেলে পরিণত হচ্ছে। ক্ষমতাসীন ছাত্র ও যুব সংগঠনের একশ্রেণির ছাত্র ও যুব নেতাদের কারণে সাধারণ ছাত্র ও ব্যবসায়ীবৃন্দরা ক্ষুব্ধ। সরকারি চাকুরীর ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ওপেন সিক্রেট। ক্যাসিনো কর্মকান্ডের অন্যতম হোতা ঢাকা মহানগরী ওয়ার্ড কাউন্সিলর ক্যাসিনো সাঈদ দেশে অবস্থান করার পর এখনো তাকে গ্রেফতার করা হচ্ছে না। শীঘ্রই এগুলো আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রæত এ্যাকশন নেয়ার জোর দাবী জানিয়ে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করার লক্ষ্যে দুর্নীতিবাজ নেতৃত্বকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সরকারি চাকুরীর ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বন্ধ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক রিখন তালুকদার লিকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম নাহিদ, মহিলা সম্পাদিক রুনা বেগম, প্রচার সম্পাদক অপু দাশ, অর্থ সম্পাদক রতন তালুকদার, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
পরে তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালে ভয়াবহ ভূমিকম্পে আহতদের সুস্থতা ও নিহতদের রূহের মাগফেরাত কামান করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed