সিলেট নগরী থেকে এক মাস ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে সুমন কুমার দাস (৩৬) নামের এক যুবক গত ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় গোপালটিলা-৫১নং বাসার বাসিন্দা।
সুমন কুমার দাস সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের কেয়ারটেকার সত্য কুমার দাসের বড় ছেলে।
গত ২০ জানুয়ারি বিকেল ৪টায় তিনি তার গোপালটিলাস্থ নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে গত ৬ ফেব্রুয়ারি সুমন কুমার দাসের মা রত্না রানী দাস এসএমপির শাহপরান (রহ) থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং-২৯৭।
হারিয়ে যাওয়ার সময় সুমন কুমার দাসের পরনে ছিল চেক শার্ট ও চেক লুঙ্গি, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ উজ্জল শ্যামলা, শারীরিক গড়ন হালকা পাতলা, মুখমন্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ সুমন কুমার দাসের সন্ধান পেলে উল্লেখিত থানা বা তার মায়ের মোবাইল নম্বরে (০১৭১০৮৮৯৩১৬) যোগযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed