মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে সোমবার (১৩ ফেব্রুয়ারি)। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই কার্যক্রম চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে ৬ ও ৭ মার্চ প্রবেশপত্র বিতরণ করা হবে যা, অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
আগের বছরের মতো এবারও ভর্তি প্রক্রিয়া এবং আসন সংখ্যা একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ থাকলেই পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন করা যাবে। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট https://mefwd.gov.bd/ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট https://dgme.portal.gov.bd/ স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট https://dghs.gov.bd/ ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।
উল্লেখ্য, এবার দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed