জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিজ ইসলাম (২১), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), সিএনজিচালিত অটোরিকশার চালক আমজাদ হোসেন (৫৫) ও জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার ফেরদৌসের স্ত্রী শাহিনুর বেগম (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতলালের দিক থেকে একটি ফাঁকা ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে মালীপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সকলেই ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক তাদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অন্য দুইজনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। আরও দুইজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।
ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed