হবিগঞ্জে নার্সের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের ফায়েজ জেনারেল হাসপাতালের এক নার্সের রহস্যজনক মৃত্যুর ঘটনা হয়েছে। তাঁর নাম নিপা তালুকদার (২২)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামল তালুকদারের কন্যা।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেবিস্ট্যান্ড পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ‘নিপার লেখা’ চিরকুটসহ তার মোবাইল ফোন উদ্ধার করে। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমি পারিনি। তাই নিজে নিজে এই পথ বেছে নিলাম। তোমরা আমার জন্য দোয়া করো।’
ফায়েজ জেনারেল হাসপাতালের ম্যানেজার রাহিম জানান, মাস দুয়েক আগে এ হাসপাতালে নার্স হিসেবে যোগদান করেছিলেন নিপা।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ নার্সের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed