শাহজালাল সেতুর স্লাব চুরি, কর্তৃপক্ষ নির্বিকার
বৈশাখী নিউজ ডেস্ক: আশির দশকে সিলেট নগরের সুরমা নদীর ওপর স্থাপিত হয় শাহজালাল সেতু। যা সবার কাছে ‘নয়াপুল’ নামেই অধিক পরিচিত। ঢাকাসহ সারা দেশ থেকে সিলেট শহরে ঢুকতে হলে এই সেতু পাড়ি দিতেই হয়। এমন গুরুত্বপূর্ণ সেতুটি আজ চোরের কবলে! যেন অরক্ষিত।
সেতুর দুই প্রান্তের ফুটপাতের স্লাবগুলিতে নজর পড়েছে চোরের। একে একে স্লাবগুলি তুলে নিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। এতে সেতু দিয়ে হাঁটতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। তৈরী হয়েছে ঝুঁকিও। দীর্ঘদিন ধরে চোরের এমন কর্মকান্ড চললেও এটি দেখার যেন কেউ নেই। কর্তৃপক্ষ একেবারেই নির্বিকার। এতে পথচারীরা প্রকাশ করছেন ক্ষোভ। প্রশ্ন তুলেছেন সেতুর নিরাপত্তা নিয়ে।
Related News
সিলেটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিমRead More
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিতRead More



Comments are Closed