ফেঞ্চুগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদরের ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
উপজেলা মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেলের পরিচালনায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন, সেবুল মিয়া, লুৎফুর রহমান জাহাঙ্গীর, আয়াস মিয়া ও সারোয়ার সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, আক্তার হোসেন ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আক্তারের ওপর হামলা করা হয়। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed