শাল্লায় প্রকৌশলীকে পিটিয়ে বরখাস্ত বাহাড়া ইউপি চেয়ারম্যান নান্টু
বৈশাখী নিউজ ডেস্ক: পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের উপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মকর্তার উপর হামলা ও মারধরের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদের) আইন ২০০৯, ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি সোমবার পেয়েছি।বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে পাউবোর কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান মদ্যপ অবস্থায় সঙ্গীয় আরো ২/৩ জন মিলে সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ূমকে মারপিট করেন। এসময় অফিস কক্ষের চেয়ার টেবিল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলেন চেয়ারম্যান নান্টু। আহত আব্দুল কাইয়ুমকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। এ ঘটনায় আব্দুল কাইয়ূম বাদী হয়ে বিশ্বজিত চৌধুরী নান্টুকে প্রধান আসামি করে শাল্লা থানায় মামলা (০২(০১)২০২৩) দায়ের করেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed