Main Menu

৫ম বর্ষপূর্তিতে জাবি ৪৭ ব্যাচের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচ (২০১৭-১৮) সেশনের ৫ বছর পূর্তি হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯ টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বেলা ১১ টায় বৃক্ষরোপণ। ছবি চত্বর থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার কথা জানিয়েছে আয়োজকরা। ক্যাফেটেরিয়া চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে। এছাড়াও দিনের শেষভাগে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ষপূর্তি উৎসবের আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লোকমান শরীফ বলেন, “উৎসবের ছোয়া আমরা সবার মধ্যেই ছড়িয়ে দিতে চাই। একটি সুন্দর ক্যাম্পাস আমাদের সবারই কাম্য। আমাদের ব্যাচের পক্ষ থেকে আমরা তাই ক্যাম্পাস পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি।”

 

Share





Related News

Comments are Closed