কমলগঞ্জে ধ্রুপদী নৃত্যালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধ্রুপদী নৃত্যালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৫ ফেব্রয়ারী) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুলের হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
ধ্রুপদী নৃত্যালয়ের সভাপতি প্রভাষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে ও প্রভাষক হামিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন ধ্রুপদী নৃত্যালয়ের পরিচালক মনিরাজ সিংহ।
অনুষ্ঠানে বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন ধ্রুপদী নৃত্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট প্রদান করেন নৃত্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধ্রুপদী নৃত্যালয়ের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় চমৎকার কিছু নৃত্য পরিবেশনা দেখতে পেলাম। নাচটা আমরা বরাবরই খুব ভালবাসি।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed