সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার বৈষম্য দূরীকরণে চেম্বারের পত্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিমানযাত্রীদের প্রতি ভাড়ার বৈষম্য দূরীকরণ এবং সিলেট-ঢাকা-সিলেট রুটে সকল এয়ারলাইন্সের ভাড়া হ্রাসকরণের লক্ষ্যে ৬ ফেব্রুয়ারি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীবাহী বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট সমূহ ঢাকায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সেসব ফ্লাইটে সিলেটের যাত্রীদের পরিবহন করা হয় না। কিন্তু আবার সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট ডমেস্টিক ফ্লাইটে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরিবহন করা হয়। যার ফলে সিলেটের যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট যাতায়াত করতে হয়। এছাড়াও এয়ারলাইন্সগুলো সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট ডমেস্টিক ফ্লাইটে ৮,০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত ভাড়া আদায় করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য বিমানবন্দরের চিত্র এরকম নয়। এতে সিলেটের ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীরা ডমেস্টিক ফ্লাইটের ভাড়ার ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হচ্ছেন।
ডমেস্টিক ফ্লাইটের ভাড়ায় এ বৈষম্যের ফলে সিলেটের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে, পর্যটক সংখ্যা কমে যাচ্ছে এবং সরকারও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
সিলেট বিমানবন্দরে আসা আন্তর্জাতিক ফ্লাইটে ডমেস্টিক যাত্রী পরিবহন করা হলে এবং সিলেট-ঢাকা-সিলেট রুটে এয়ারলাইন্সগুলোর ভাড়া হ্রাস করা হলে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত লাভবান হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed