কমলগঞ্জে মণিপুরিদের ৩০তম গুরুকীর্তন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরি গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পূজা-অর্চনা, ধর্মীয় সংকীর্তন, মৃদঙ্গ বাদন, প্রভ‚বন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে ৩০তম মণিপুরি গুরু কীর্তন-২০২৩ শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।
ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে গত শুক্রবার সকাল থেকে শুরু হাওয়া এ গুরুকীর্তন রাত পর্যন্ত চলবে। ধর্মীয় সংগঠন ভানুগাছ লেইপাক ফালুর আয়োজনে আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে মণিপুরিদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ভানুগাছ লেইপাক ফালুর তৎকালীন অধিপতি স্বর্গীয় কৃর্তিজিৎ রাজকুমার ১৯৯৩ইং সালে প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিবেদন ও তাদের আত্মার মঙ্গলের উদ্দেশ্যে এ সংকীর্তন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরি গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে হাজারো ভক্তের আগমন ঘটে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed