Main Menu

শান্তিগঞ্জে স্ত্রীকে হত্যার চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

সুনামগাঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে স্ত্রীকে হত্যার চেষ্টার পর গলায় ফাঁস দিয়ে আব্দুল কদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহের ছেলে।

পারিবারিক কলহের জের ধরে রবিবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে মুরাদপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর গ্রামের ৭ সন্তানের জনক আব্দুল কদ্দুছ তার স্ত্রী আছাফুল নেছা (৫৫)কে পারিবারিক কলহের জের ধরে নিজ বসত ঘরে গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ২ টায় যোহরের নামাজরত অবস্থায় দা দিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে নিহত আব্দুল কদ্দুছ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

রবিবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে প্রতিবেশী মৃত ছোয়াব আলীর ছেলে মিয়াফর আলী (৫০) এর বাংলা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed