গোয়াইনঘাটে চেতনার উদ্যোগে পুননির্মাণকৃত ঘর হস্তান্তর
গোয়াইনঘাট সংবাদদাতা: মানুষের পাশে দাঁড়ানোর সম্মিলিত উদ্যোগ জীবনকে অর্থবহ করে তোলে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো তৃপ্তির আর কিছু হতে পারে না। চেতনা যুব পরিষদ তার প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে।
সিলেট নগরীর তারুন্যদীপ্ত সামাজিক সংগঠন ‘চেতনা যুব পরিষদ’-এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আহাদুল্লাহ মনফর আলীর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পুনঃনির্মাণকৃত ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন্ড কমিউনিটি সেন্টার বুল্টন ইউকে এর আর্থিক সহায়তায় চেতনা যুব পরিষদের সাবি’ক ব্যবস্হাপনায় এই ঘর পুনঃনির্মাণ করে দেওয়া হয়।
গত শনিবার (৪ ফেরুয়ারী) বিকালে মনফর আলীর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হাসিবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর এসপি রৌশনুজ্জামান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা টাওয়ারের চেয়ারম্যান জাকারিয়া ইফতেখার শামীম, চেতনা যুব পরিষদ ইউকের সাধারণ সম্পাদক নরুল হক ।
চেতনার সহকারী অফিস সম্পাদক কবি কামাল আহমদের সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এইচ এম কাওসার, সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক সানজিদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আমিন উদ্দিন, দপ্তর সম্পাদক তারেক মজুমদার, ডা: মিসবাহুল হক, হাকিম আফরোজ হোসেন, লুৎফুর রহমান মিজানুর রহমান, আনাস হাবিব, উপদেষ্টা ডি এম ওয়ারিস আলী, আহমদূল হক উমামা, তারেক ইউসুফ, আমির উদ্দিন পাভেল প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনফর আলীর পুনঃনির্মাণকৃত ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
Related News
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More



Comments are Closed