কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবদা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে।
কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে লাইটের হোল্ডার ঝুলছিল। এ সময় সাইফুল অসাবধানতায় হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed