মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় শফিউল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি শহরের শাহ মোস্তফা (রহ.) কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবাসী মজনু আহমদের একমাত্র ছেলে।
শুক্রবার (৩ ফেব্রয়ারী) বিকেলে সাড়ে ৫টার দিকে গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিল। ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের গিয়াসনগর এলাকায় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাফি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে এলে চিকিৎসক রাফিকে মৃত বলে ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed