সিলেটে ১২-দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী বলেছেন, নিজেদের প্রয়োজনে মানুষ আজ আন্দোলনে নেমেছে। তেল-গ্যাসসহ সবকিছুর দাম বেড়েছে। কিন্তু কৃষকের শ্রমের দাম বাড়েনি। মানুষের ঘাড়ে ঋণের চাপ বেড়েছে। ভোটের অধিকার ফিরে পেতে চায় সারা দেশের মানুষ। নির্দলীয় সরকারের অধীনে ভোট আজ আপামর জনতার প্রানের দাবী। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে রুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান।
শনিবার (৪ ফেব্রুয়ারী) নগরীর কোর্ট পয়েন্টে সরকারের দমনপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ১২-দলীয় জোট আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান,বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির সিলেট জেলা সভাপতি ফয়জল বারী, এনডিপির সিলেট জেলা সভাপতি আহমেদ শফি, জেলা সেক্রেটারি রেজওয়ান আহমদ, কল্যাণ পার্টির জেলা সেক্রেটারি আনিসুর রহমান আবু।
জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণ। সরকার নিজেরা সুখে থাকতে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। অথচ মানুষ কষ্টে রয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের অংশ গ্রহণ ছাড়া ফ্যাসিস্ট এ সরকারকে হটানো যাবে না।
সমাবেশে বক্তব্য রাখেন, জামালগন্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশিদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জেলা যুগ্ন সাধারন সম্পাদক কারা নির্যাতিত নেতা মাওলানা আব্দুস সালাম, জমিয়তের মহানগর সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, জেলা সহ সভাপতি মাহমুদ হোসাইন, মহানগর সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সরকার, হাফিজ মাহমুদুল হাসান, জমিয়ত নেতা মাওলানা ফয়জুল বারী, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি দিলওয়ার হোসেন ইমরান, সাধারন সম্পাদক মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা জিয়াউর রহিম উসামা, মোজাম্মিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed