Main Menu

গোলাপগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষক মুক্ত

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: রাজধানীর বনানী থানায় বিটিআরসির একটি জালিয়াতি মামলার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।

Manual7 Ad Code

এ খবর শুনে কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

Manual5 Ad Code

এক পর্যায়ে বিটিআরসির কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেবব্রত চৌধুরী নামের ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়।

Manual6 Ad Code

আটককৃত শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, এই মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে বা এ ব্যাপারে কোন ভুল তথ্য দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে সঠিক অপরাধীদের খুঁজে বের করার আহবান জানান তিনি।

Manual7 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ শিক্ষক দেবব্রত চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসেছিলেন বনানী থানার বিটিআরসির জালিয়াতির একটি মামলায়। পরবর্তীতে বিটিআরসির কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওই শিক্ষককে ছেড়ে দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code