বিশেষায়িত শিশু হাসপাতাল হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মহামারির সময় অন্যান্য হাসপাতালে জায়গা না হওয়ায় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ব্যবহার করা হয়েছিল। সেখানে করোনা রুগীর সেবা দেয়া হয়েছে। এখন করোনা নেই বললেই চলে। তাই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতাল করার ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। আশা করি খুব স্বল্প সময়ে এটি চালু করা যাবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্ভোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন সিলেটের জেলাগুলোতে স্বাস্থ্যসেবার মান ভাল আছে কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানো দরকার। যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নাই সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমরা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি।
প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেন। আমরা প্রতিটি উপজেলায় যাচ্ছি যাতে স্বাস্থসেবা ভাল হয় এবং সে লক্ষে কাজ করে যাচ্ছি। সরকার সকলকে বিনামূল্যে করোনা চিকিৎসা দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। সিলেটর ডায়াগনস্টিক সেন্টার আর প্রাইভেট হাসপাতালগুলো বেশ শক্তিশালি, যার প্রভাব সরকারি হাসপাতালে পড়ছে।
মন্ত্রী সিলেটের বিভিন্ন স্থানে ৬ টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল সিলেটের জেলার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নে শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক পূনঃনির্মাণ কাজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কেল-০৬ সিলেট অফিস ভবন নির্মাণ কাজ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা সুনামগঞ্জ জেলা অফিস ভবন নির্মাণ কাজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপন।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed