খাদিমুল কুরআন পরিষদের ৩দিনব্যাপী তাফসীর মাহফিল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে বক্তাগণ বলেন, এ মহান পৃথিবীর স্রষ্টা আল্লাহ একটি লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই মানব সৃষ্টি করেছেন আর তা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। আর ইবাদত কেবল নামাজ রোজা হজ্জ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়।ইসলাম জীবনের সর্বক্ষেত্রে সর্বযুগে আধুনিক, ইসলামকে যারা সেকেলের ধর্ম মনে করে তারা কেবল বুদ্ধি প্রতিবন্ধী নয় তারা মুসলিম সমাজ ও এদেশের জন্য বিষধর সাপের ন্যায়।
বুধবার (১ ফেব্রয়ারী) বিকেলে শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি’র উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মুফসসিরে কোরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী সমাজ সংশোধনের রূপরেখা বিষয়ে, মাওলানা মুফতি উবায়দূল্লাহ হামজা দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী মানব সৃষ্টির মূল উদ্দেশ্য বিষয়ে, মাওলানা আসজাদ আহমদ- দ্বীনি দাওয়াতের গুরুত্ব ও কলা-কৌশল বিষয়ে, মাওলানা আখতরুল ইসলাম সমাজ উন্নয়নে নারী পুরুষের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
তাফসিরুল কুরআন মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী।
বক্তাগণ আরো বলেন, আখেরী নবী হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত নবী। আল্লাহপাক ছাড়া পৃথিবীর সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরেই মুমিন জান্নাতের অধিকারী হয়ে থকেন। তাই সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর হুকুমের সাথে নবীজীর তরিকা মতো চলার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed