স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা উচ্চশিক্ষার ভিত্তিও বটে। আমাদের সুদৃঢ় আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, তোমাদের ও আমাদের মিশেলে দুবছর পর নতুন এক তুমি হয়ে বের হবে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজ তোমাদের স্বপ্ন সারথি হিসেবে সর্বদা পাশে থাকবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আমাদের পরিবারে তোমাদের স্বাগত জানাই।
বুধবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক রাজন সরকার। শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মীর হোসাইন সরকার এবং জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ।
এরপর বিভাগীয় প্রধানগণ নবীনদের সামনে সকল শিক্ষকের পরিচয় প্রদান করেন। পরবর্তীতে শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণিকক্ষে নিয়ে যান এবং তাদের সাথে বিস্তারিত কুশল বিনিময় ও পরিচয় পর্ব সেড়ে একাডেমিক ক্যালেন্ডার প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর স্কলার্সহোম মেজরটিলা কলেজ নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed