Main Menu

ওয়ান পাউন্ড হসপিটাল পরিদর্শনে বৃটিশ মেয়র

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বুধবার প্রস্তাবিত দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল পরিদর্শন করেছেন বৃটেনের ওয়ারদিং কাউন্সিলের মেয়র ফেরদৌসী হেনা চৌধুরী।

এসময় তিনি বলেন, বিশ্বনাথে একটি হসপিটাল নির্মাণ খুবই জরুরী। ওই গুরুত্বপূর্ণ কাজটি যারা করেছেন নি:সন্দেহে একটি মহতি ও ভাল উদ্যোগে। আমি এই ভাল কাজের প্রতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় তাঁর সাথে ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রহমত আলী, শিক্ষানুরাগী জালাল উদ্দিন, শেখ মো. মনির মিয়া প্রমুখ।

এর পূর্বে বৃটেনের ওয়ারদিং কাউন্সিলের মেয়র বিশ্বনাথের কৃতি সন্তান ফেরদৌসী হেনা চৌধুরী বিশ্বনাথের দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ও শেখ হাবিব উল্লাহ মাষ্ঠার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed