Main Menu

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণমালার মিছিল আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সিলেটবাসী।হাতে লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন সিলেটের সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ এ মিছিলের আয়োজন করে।

বর্ণমালার মিছিলটি নগরের সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো.মজির উদ্দিন,

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

Share





Related News

Comments are Closed