Main Menu

সিলেটে ৩দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও খাদিমুল কুরআন পরিষদ সিলেট -এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলন আজ ১ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার প্রত্যহ বিকাল ৩টা হতে তাফসীর মাহফিল শুরু হবে।

তাফসীরুল কুরআন মহাসম্মেলন আওলাদে রাসূল সা. জানেশীনে কুতবে আলম হযরত মাওলানা সায়্যিদ আসজদ মাদানী দা.বা. ভারত, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস এর ইমাম ও খতিব শায়েখ আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী দা.বা. ও আন্তার্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী দা.বা.-সহ দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ পেশ করবেন।

সর্বস্তরের জনগণকে তাফসীরুল কুরআন মহাসম্মেলন উপস্থিতি হয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজিক কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed