Main Menu

বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ জানুয়ারী) রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফুহাদুল চৌধুরীর বাড়ি থেকে তার স্ত্রী মীরা বেগম (৪০) এর লাশ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানা পুলিশ ময়না তদন্তের জন্য তার লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে এই মৃত্যু এ ব্যাপারে কিছু জানা যায়নি।

ময়না তদন্ত শেষে মঙ্গলবার মীরা বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই হিমেল জানান।

তিনি জানান, মীরা বেগম তার নিজ ঘরে ভেতরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন। ময়না তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মোঃ মেহেদি হাসান সুমন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed