কমলগঞ্জে বনে নির্ভরশীলদের জীবিকায়নে চেক প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বনের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবিকায়নের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য ২৮ জনকে জীবিকা উন্নয়ন তহবিলের (এলডিএফ) চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বিট অফিসে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম।
আদমপুর বনবিট কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা সিএনআরএস’র প্রতিনিধি মোঃ জাফর আলম ভূইয়া ও নজরুল আহমেদ।
অনুষ্ঠানে জীবিকা উন্নয়ন তহবিলের মোট ২৮ জনকে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, ‘প্রথম ধাপে ২৮ জনকে মোট ঋণের ৬০ শতাংশ প্রদান করা হয়েছে। ধাপে ধাপে রেঞ্জের সকল বিটে এ ঋণ বিতরণ চলমান থাকবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed