ওসমানী হাসপাতালে নতুন দু’টি ইউনিট উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের- বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে। অবদান রাখবে এনসিডিসি ইউনিটও।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ওসমানী হাসপাতালের আইসিইউ-৩ ও এনসিডিসি ইউনিট এবং ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের দ্বিতীয় শাখার কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে বলেন, হাসপাতালটির উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি।
তিনি এর জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দিয়ে বলেন, এটি হয়ে গেলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।
মন্ত্রী আরো বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটিও রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে তাদের বের করে দেওয়া হবে।’
এদিকে শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এসময় তার সাথে ছিলেন বিসিবি পরিচালক ও নারী উয়িংসের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।
এর আগে শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানযোগে সিলেট এসে পৌঁছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed