Main Menu

জৈন্তাপুরে চোরাই গরু-মহিষ ভাগা-ভাগী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে চোরাকারবারের গরু-মহিষ ভাগা-ভাগী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এরমধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারী) জৈন্তাপুর উপজেলার বাইরাখেল সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষ এবং ছাগল বাংলাদেশে নিয়ে আসার জন্য ভাগাভাগীকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় চোরাচালান সিন্ডিকেট চক্রের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। তবে আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল হতে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তারা হলেন নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ (২০), মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী (৫০), আলাই মিয়া (৩৫), আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ (৪০), হারিছ উদ্দিন (৪২), দেলোয়ার হোসেন (২০), এখলাস উদ্দিন (৪১) ও ফখরুল ইসলাম (৩৮)।

তাদের মধ্যে গুরুত্বর আহত কয়েছ আহমদ (২০) ও ফখরুল ইসলাম (৩৮) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৬ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে কি কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed