জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেটে ছাত্রদলের খাবার বিতরণ
ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বাদ আছর শাহজালাল (রহঃ) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দরগাহ এলাকায় অসহায় গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, জেলা ছাত্রদলের সহ সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ সামাদ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. এলিন শেখ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রনি চৌধুরী, আবুল কালাম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমেদ, সদস্য সচিব জহিরু ইসলাম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম সৌরভ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ রহমান, ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক রাহেল আহমেদ, ল’ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, ছামাদ আহমেদ, আমিনুর রহমান তাজ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed