ওসমানীনগরে জবেদ হত্যা, মামলার রায়ে সকল আসামি খালাস
ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানীনগরের জবেদ আলী হত্যা মামলার রায়ে সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারী) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমীন এই আদেশ দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- উপজেলার মাধবপুর গ্রামের নজমুল আহমদ, ফুজায়েল আহমদ, ছানাওর আলী, আতিক মিয়া, বদনুল মিয়া, সাজন মিয়া, সুমন মিয়া ও ছাইদুর রহমান।
সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আব্দুস সাত্তার জানান, ২০১৪ সালের ১০ এপ্রিল বালাগঞ্জ উপজেলার উসমানপুর ইউনিয়নের ব্রাহ্মণশাষন গ্রামের জবেদ আলীর (৪৫) মরদেহ তার শ্বশুড়বাড়ি ওসমানীনগরের মাধবপুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে ৬ জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই শারজান আলী।
২০১৪ সালের ৪ আগস্ট ওসমানীনগর থানা পুলিশ আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ সোমবার আদালত সব আসামিকে খালাসের আদেশ দিয়েছেন বলে জানান, পিপি আব্দুস সাত্তার।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed