Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্থানীয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

নিহত আব্দুল ওয়াহিদ (২২) উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার পুত্র।

স্থানীয় লোকজন ও টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রোববার দুপুর ১২টার দিকে টিলাগাঁও রেল স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল যুবক ওয়াহিদ। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এদিকে ঘটনাস্থলটি কুলাউড়া জিআরপি থানার আওয়তাধীন না হওয়ায় লাশ উদ্ধারে ব্যাপক বিলম্ব ঘটে। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল জিআরপি থানা লাশ উদ্ধার করে।

নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে শ্রীমঙ্গল জিআরপি থানার এসআই রায়হান।

 

Share





Related News

Comments are Closed