সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ডেস্ক রিপোর্ট: সিলেটের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আম্বরখানা-কোম্পানীগঞ্জগামী একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-ভ-১১-০১১১) রোববার সকাল সাড়ে সাতটার সময় বিমানবন্দর থানার লাক্কাতুরা বাজার এলাকায় বিপরিত দিক থেকে আসা পথচারী সিমসন ডে চৌধুরী (৩৩)কে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন। পরবর্তীতে প্রাইভেট কারের চালক সহ আশপাশের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সিমসন ডে চৌধুরী (৩৩) লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর পুত্র।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, দূর্ঘটনায় কবলিত প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া চালক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed