Main Menu

গোল্ডেন ফিউচার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ

স্পোর্টস ডেস্ক: গোল্ডেন ফিউচার স্পোর্টিং ক্লাব আয়োজিত ৩য় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) গোল্ডেন ফিউচার স্পোর্টিং ক্লাব, শান্তিবাগ, বালুচর আয়োজিত ৩য় ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট এমসি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিকাল ৪টায় জুনেদ একাদশ বনাম ভাই-বন্ধু একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়। গোল্ডেন ফিউচার স্পোর্টিং ক্লাব পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিরতির আগে ১০ মিনিটের সময় জুনেদ একাদশ খেলোয়াড় রাহেলের গোলে জুনেদ একাদশ এগিয়ে যায়, ভাই-বন্ধু একাদশের খেলোয়াড়রা শত চেষ্টা করেও গোল দিতে ব্যর্থ হন। ফলশ্রুতিতে ভাই-বন্ধু একাদশ ১-০ গোলে জুনেদ একাদশের নিকট পরাজিত হয়।

গোল্ডেন ফিউচার স্পোর্টিং ক্লাব আয়োজিত ৩য় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে-২০০৩ এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী হিরন মাহমুদ নিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং টুলটিকর ইউনিয়ন এর সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সৈয়দা সেলিনা আক্তার, কবির উদ্দিন মনাই, আব্দুর রউফ, তাজ উদ্দিন, কাশেম আহমদ, রুপা মিয়া, হোসেন আহমদ, ফুটবল খেলোয়াড় আহসানুর রব নাহিদ, জসিম উদ্দিন, সৈয়দ সোহাগ, মামুন মজুমদার, বোরহান, মোঃ রাব্বি, উক্ত অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরুজ আলী সুমেল, আলী হোসেন, হেলাল হোসেন, জামাল আহমেদ, জাকির আহমেদ, আরশাদুল, জসিম, আল-আমিন, জুনেদ, সেলিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed