কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দিনদুপুরে গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শনিবার দিনদুপুরে প্রায় ৪০ হাজার টাকার ২ট গাছ চুরি করে কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে গত শনিবার দিনের বেলা বড় সাইজের ১টি আম গাছ ও আকাশি গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
পাহারাদার থাকা অবস্থায় বিদ্যালয় থেকে দিনদুপুরে গাছ চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন উঠেছে। তবে কখন কে বা কারা এসব গাছ কেটেছে তা জানা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। স্থানীয় এলাকাবাসী জানান, পাহাদার থাকা অবস্থায় দিনের বেলা স্কুল থেকে দুটি গাছ চুরি হয়েছে তা মেনে নেওয়া যায়না।
গাছ চুরির বিষয়ে কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, শনিবার স্কুল বন্ধ থাকায় এখানে কেউ ছিলেন না। পাহারাদার দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে গেলে এই গাছগুলো চুরি হয়ে যায়। আমরা এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার বলেন, গাছ চুরির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed