কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়। মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় অনুষ্ঠিত ধামাইল উৎসবে বিভিন্ন এলাকা থেকে ৭ টি দল অংশগ্রহণ করে। ধামাইল উৎসব দেখতে দুর দুরান্ত থেকে আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে এরকম আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
লেখক-গবেষক আহমেদ সিরাজ বলেন, এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে সরকারের সকল উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করা সময়ের দাবি। উল্লেখ আবশ্যক, মণিপুরি ললিতকলা একাডেমির উদ্যোগে এটি শব্দকর সম্প্রদায়কে নিয়ে প্রথম কোন আয়োজন ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed