গভীর রাতে সিলেটে ভাসমানদের মধ্যে এপেক্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে গভীর রাতে নগরীর ভাসমানদের মধ্যে শীতবস্ত্র হয়েছে।
শনিবার (৭ জানুয়ারী) রাতে সিলেট নগরীর বিভিন পয়েন্টে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব সিলেট এর সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পতেঙ্গার সাবেক সভাপতি মীর আহমদ, এপেক্স সিলেট এর সাবেক সভাপতি এপে: তাহেদুর রহমান, সদ্য অতীত সভাপতি শেখ জাহেদুর রহমান মাছুম, অতীত সভাপতি এডভোকেট বাবুল মিয়া, অতীত সভাপতি মোঃ এমদাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য নোমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed