সিলেটের নতুন ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ডিআইজি প্রিজন্সসহ পাঁচ জনকে বদলি করা হয়েছে। খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে বদলি করা হয়।
কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচ কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ জানুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে- বরিশাল বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে, ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed