পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় বোন আয়েশা মোজাক্কির (৯৩) মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের নামাজের পর মৌলবীবাজারের আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদরাসা মসজিদে জানাজা শেষে স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সিলেটের স্বনামধন্য পরিবারে, বাবা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।
মরহুমা আয়েশা মোজাক্কিরের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed