Main Menu

শীতকালীন ছুটি শেষে শাবিপ্রবি খুলছে মঙ্গলবার

শাবি সংবাদদাতা: শীতকালীন ১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (২ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

তিনি বলেন, শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে রোববার (১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। এরআগে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়।

Share





Related News

Comments are Closed