শিঙ্গাইরকুড়ী (রহ) এর ৪২তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ শিঙ্গাইরকুড়ী (রহ) ছিলেন নকশা মুজাদ্দেদিয়া ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র এক নিভৃতচারী ওলী। তাঁর জীবন আদর্শ কর্ম সম্পর্কে জানা নতুন প্রজন্মের জন্য প্রয়োজন এতে সবাই উপকৃত হবে। তিনি ছিলেন উচ্চ মাপের আশেকে রাসুল। পরিপূর্ণভাবে আল্লাহ পাক ও তাঁর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলা এক মহান বুযুর্গ। সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব (রহ) এর ঈসালে সাওয়াব মাহফিলে বক্তারা বক্তব্যে বলেন উপরোক্ত কথাগুলো।
১লা জানুয়ারি রবিবার সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেব বাড়ি সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনে খতম, দালাইলুল খায়রাত খতম সহ বিভিন্ন খতম ও শাহ শিঙ্গাইরকুড়ী (রহ) এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া মাহফিল বাদ ফজর মিলাদ কিয়াম দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।
শিঙ্গাইরকুড়ী পীর ছাহেব মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে তরবিয়ত প্রদান করেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদা শিঙ্গাইরকুড়ী (রহ)। নছীহত পেশ করেন উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা, হাইল্লাকান্দি টাইটেল মাদ্রাসা আসাম ভারতের সাবেক প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা সারিমুল হক লস্কর, শায়েখ হামদী কানজু আল মাখজুমী সাহেব সিরিয়া, মাওলানা খলিলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, মাওলানা ওলীউর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা জুনেদ আহমদ মারুফ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আবুল কাশেম সিদ্দিকী প্রমুখ।
নওয়াগ্রাম ফাতাহশাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম আহমদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য আশেকানে আউলিয়ার পদভারে মুখরিত হয়েছিল শিঙ্গাইরকুড়ী ছাহেব বাড়ি প্রাঙ্গণ।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed