হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে গানবাজনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১ লা জানুয়ারী) বেলা ২টায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহের।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের মধ্যে আধ্যাত্বিক নগরী হিসেবে সিলেট সবার কাছে পরিচিত। যেখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) সহ অসংখ্য ওলি আউলিয়া শায়িত আছেন। নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাজারসহ চতুর্দিকে লক্ষ লক্ষ মুসলমানদের কবরস্থান রয়েছে। যেখানে প্রতিদিন অনেকের দাফন করা হয়। সেখানে সিলেট মহানগরী ও সিলেট বিভাগসহ বাংলাদেশের অসংখ্য সুনামধন্য ব্যক্তিদেরও কবর রয়েছে। কবরকে স্মরণ করে প্রতিদিন অসংখ্য মানুষ জিয়ারত করতে আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, প্রায়শই মাজারের পাশে গানবাজনার আয়োজন করা হয়। যার কারণে জিয়ারতে আসা দর্শনার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাদের এই আচরণ দর্শনার্থীদের মর্মাহত করে তুলে। হযরত শাহজালাল (রহ.) ও অসংখ্য কবরবাসীর পাশে গানবাজনার বিষয়টি কবরবাসীর আত্বীয়স্বজনদের অসম্ভব কষ্টের মধ্যে ফেলে দেয়। মাজার প্রাঙ্গণ/কবরকে কেন্দ্র করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল হবে। কবরের পাশে কোন ধরনের গানবাজনার প্রয়োজন আছে বলে মনে হয় না। দিন ও রাতের যেকোন সময় কবরবাসীর আত্বীয়স্বজনরা নিভৃতে এসে জিয়ারত করেন। বাঁধসাধে কবরের পাশে গানবাজনা। তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণের গানবাজনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed