সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ দিন পর আরও একজন মৃত্যুবরণ করেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া ৫৮ বছর বয়সী ব্যক্তি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তি গত ২৯ ডিসেম্বর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে ১ হাজার ২৭০ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
এর আগে সর্বশেষ ১৭ ডিসেম্বর করোনায় সিলেটে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে দুজনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৬৮ হাজার ২৪৯ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed