Main Menu

সিলেটে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সতর্কাবস্থানে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক : থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে সিলেটে সর্তকাবস্থানে এসএমপি’র পুলিশ। ইতিমধ্যে ঘরের বাইরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। যাবে না ফানুস ওড়ানো ও আতশবাজি ফোঁটানো। এসব জিনিস নিষিদ্ধ করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র এ তথ্যগুলো জানিয়েছে।

প্রায় প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অনেকেই ফানুস উড়িয়ে আনন্দ করেন। এতে ঘটে অগ্নিকান্ড। যদিও গত বছরই দুর্ঘটনার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে সারা দেশে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোঁটানোতে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। এই নির্দেশনা না মানার কারণেই গতবছর বিভিন্ন স্থানে অগ্নিকান্ড ঘটেছিল।

এবছর ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোর বিষয়ে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এরপরও যদি এর ব্যত্যয় ঘটে এবং নগরবাসীর নিরাপত্তায় বিঘ্ন ঘটে, তবে নিরাপত্তার স্বার্থে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে এবছর বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস শনিবার (৩১ ডিসেম্বর) বলেন- মহানগরের প্রতিটি থানায় এ বিষয়ে মনিটরিং করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেটের সার্বিক নিরাপত্তায় প্রতিটি মোড়ে থাকবে পুলিশ সদস্য। থানা পুলিশের পাশাপশি গোয়েন্দা পুলিশও নজরদারিতে থাকবে।

তিনি বলেন- ফানুস ওড়ানো ও আতশবাজি না ফোটানোতে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও থার্টি ফাস্ট নাইটে উপলক্ষে সিলেটে যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস ওড়ায় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

 

Share





Related News

Comments are Closed