কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অনিক (১৮) ও শাওন (১৯)। তারা রাজধানীর মুগদা মুসলিমবাগ এলাকার বাসিন্দা ছিলো।
জানা যায়, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে, একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা লাগে। এসময় ওই মোটরসাইকেলের আরোহী অনিক ও শাওন গুরুতর আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শামীম আল মামুন জানান, রাত প্রায় ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে আহত দুই বন্ধু কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এব্যাপার শুক্রবার বিকালে হাসাড়া হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর আহত অনিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত শাওন চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় মারা যান।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে ঢামেকের মর্গ থেকে ময়নাতদান্ত রিপোর্ট শেষে দুই বন্ধুর লাশ স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed