সিলেটে ‘থার্টি ফার্স্ট নাইটে’ লোকসমাগম না করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও লোকসমাগম না করার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। আজ বিকেল পাঁচটা থেকে পর দিন ১ জানুয়ারি সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের পক্ষ থেকে টানা ১৩ ঘণ্টা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সুদীপ দাস উন্মুক্ত স্থানে সব ধরনের গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছেন।
সিলেট মহানগরের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, আদেশ লঙ্ঘনকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চাইছে পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed