বিশ্বে করোনায় আরও ১২২২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৩২৬ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ১৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৫০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১১৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed