Main Menu

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হরষপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় অল্পের জন্য হরষপুর রেল স্টেশনটি আগুনের ছোঁবল থেকে রক্ষা পায়।

এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে হঠাৎ করে হরষপুর বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মাঝে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাধবপুর ও বিজয়নগর উপজেলা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তেুাষ মল্লিক জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

Share





Related News

Comments are Closed