শুক্রবার নয়াপল্টন থেকে শুরু বিএনপির গণমিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির পূর্বঘোষিত গণমিছিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত যাবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, আমাদের গণমিছিল শান্তিপূর্ণ হবে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে আবার নয়াপল্টনে ফিরে আসবে।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed