বিএনপির ২৭ দফা রূপরেখাকে গণতান্ত্রিক বাম ঐক্যের পূর্ণ সমর্থন
বৈশাখী নিউজ ডেস্ক: গত ১৯ ডিসেম্বর সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি যে ২৭ দফা রূপরেখা দিয়েছে তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিএনপির ২৭ দফা রূপরেখা পর্যালোচনা করে এ সমর্থন ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
সভায় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন—সংগ্রাম করার নীতিগত সিদ্ধান্ত নেন এবং আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলে জোটের পক্ষ থেকে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed