বিশ্বে করোনায় আরও ১০৯৬ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৫৩ জন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯২১ জন এবং মারা গেছেন ১৮০ জন।
এ সময়ে ব্রাজিলে মারা গেছেন ১৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৫৭৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ১১৩ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৭৮ জনের এং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন এবং মারা গেছেন ৫০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন এবং মারা গেছেন ৩০ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ২৩ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৩৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৮৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৩ হাজার ৩৩১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
নেতানিয়াহুকে ফেলে ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী সরকারRead More
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More



Comments are Closed